দ্য কাশ্মীর ফাইলস ~ আলম মিদ্দে
March 25, 2022
নব প্রজন্মের সৃষ্টি
#THE_KASHMIR_FILES...
বর্তমান রাজনীতি মিথ্যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে।। এই রাজনীতি আমাদের ঘৃণা এবং হিংসা ছাড়া আর কিছুই দিতে পারে না।। এই ঘৃণার রাজনীতি দেশটাকে একেবারে শেষ করে দিয়েছে।। যেটুকু অবশিষ্ট রয়েছে,, অচিরেই শেষ হয়ে যাবে।।
মুষ্টিমেয় ধনী মানুষের স্বার্থ রক্ষা করে চলাই আমাদের সরকারের প্রধান উদ্দেশ্য।। গুটিকয়েক পুঁজিপতির স্বার্থ রক্ষা করতে গিয়ে,, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে পতিত করে দেওয়া হয়ে চলেছে।।
এখন মিথ্যা এবং অর্ধসত্য ইস্যুকে ফ্রন্টফুটে এনে,, ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিত্যদিনের সমসাগুলো।। এখন শিক্ষা,, স্বাস্থ্য,, চাকরি-বাকরি,, খাদ্য-বস্ত্র-বাসস্থান,, এগুলো কোনো রাজনৈতিক ইস্যু নয়।। ভিন্ন ধরনের নন-ইস্যুকে সামনে এনে এমন মগজ ধোলাই করে দেওয়া হচ্ছে,, জীবন্ত সমস্যাগুলো নিয়ে আর কেউ মাথা ঘামাতে চাইছে না।। এক কথায় আমাদের মস্তিষ্ক হাইজ্যাক করে,, তার মধ্যে গোবর ভরে দেওয়া হচ্ছে।।
কাশ্মীরি পন্ডিতদের নিয়ে এর আগেও বহু সিনেমা নির্মিত হয়েছে।। কিন্তু,, বিগত 11 তারিখে মুক্তি পাওয়া সিনেমা "#কাশ্মীর_ফাইলস" একেবারে অন্য ধরনের একটি সিনেমা।। এই সিনেমার মাধ্যমে এক শ্রেণীর হাতে,, দেশের ধর্মনিরপেক্ষতা এবং মুসলমান বিদ্বেষের হাতিয়ার তুলে দেওয়া হলো।।
কিন্তু,, প্রশ্ন হলো যখন কাশ্মীরি পন্ডিতদের বিতাড়ন করা হলো,, তখন দেশে কাদের সরকার ছিলো ??
কাশ্মীরে তখন RSS এর অত্যন্ত পছন্দের ব্যক্তি জগমোহন রাজ্যপাল ছিলেন।। কেন্দ্রে ভি,পি,সিং সরকার ছিলো,, বিজেপি দলের সার্পোট ছিলো এই সরকারের প্রতি।।
তাহলে কাশ্মীরি পন্ডিতদের বিতাড়নের দায় কার উপর বর্তাবে ??
খবর নিয়ে দেখুন,, কাশ্মীরে মোট কতোবার গণহত্যা করা হয়েছে ?? এই গণহত্যার পিছনে সেনাবাহিনীর ভুমিকা কি ছিলো ?? মোট কতজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হতে হয়েছে ?? যখনই কাশ্মীরে গণহত্যা হয়েছে,, সেই সময় কেন্দ্রে কাদের সরকার ছিলো ??
খোঁজ খবর নিয়ে দেখুন,, কাশ্মীরি পন্ডিতরা কতটুকু সরকারি সাহায্য পেয়েছে,, এবং,, অন্য সম্প্রদায়ের মানুষের দিকে সরকার কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ?? কাশ্মীরে হাজার হাজার মানুষকে আর্মি তুলে এনেছে।। শত শত মানুষ এখনো নিখোঁজ।। শত শত মহিলা গণধর্ষণের শিকার।। এই সমস্ত অপরাধ কোন সরকারের আমলে হয়েছে ??
ডি-আই-জি দেবেন্দ্র সিংয়ের মতো শত শত মানুষ রয়েছেন,, যাদের কোলে কাশ্মীরের আতঙ্কবাদীরা লালিত-পালিত।। দেবেন্দ্র সিং-দের শাস্তি দেওয়া হয়না কেনো ?? কোথায় রয়েছেন দেবেন্দ্র।। এই সমস্ত শত শত দেবেন্দ্র সিং ধরা পড়েন,, আবার তারা আড়ালে চলে যান।। কারা এদের আড়াল করতে চাইছে ??
দেশের বিভিন্ন স্থানে অশান্তি রয়েছে।। নর্থ-ইষ্টের বহু জায়গায় সেনা এবং সাধারণ নাগরিক সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে।। কিন্তু,, কেবলমাত্র কাশ্মীরের মাটিতেই প্যালেট-গান ব্যাবহার করা হয় কেনো ??
দান্তেওয়াড়া,, কাশ্মীর,, নর্থইস্টের মানুষের সঙ্গে আমাদের আর্মিরা বলে মাতৃসুলভ আচরণ করেছে।। শত শত মানুষ খুন হয়েছে আর্মির হাতে।। একজন নারীর যোনীপথে পাথর ঢুকিয়ে দেওয়া হয়েছে।। কি শাস্তি দেওয়া হয়েছে অপরাধী আর্মিদের ??
আর্মিদের কাছে নিপীড়ন,, নির্যাতন করার লাইসেন্স আছে নাকি ??
মধ্যপ্রদেশে ধ্রুব গুপ্তা সহ নয়জন বিজেপি কর্মী আতঙ্কবাদীদের সাহায্য করার অপরাধে অভিযুক্ত।। এছাড়া,, দেশের বহু জায়গায় RSS এবং বিজেপি কর্মীরা আতঙ্কবাদী সংগঠনকে সাহায্য করেছে।। বেশ কয়েকজন ধরাও পড়েছে।। তাদের কোনো শাস্তি হয়েছে কি ?? কেনো এবং কারা তাদের আড়াল করে চলেছে ??
আসল উদ্দেশ্য কাশ্মীরি পন্ডিতদের সাহায্য করা নয়।। বরং,, উদ্দেশ্য হলো কাশ্মীরি পন্ডিতদের সামনে এনে,, উগ্র হিন্দুত্ববাদী রাজনীতি প্রতিষ্টিত করা।। এক শ্রেণীর মানুষকে উস্কানি দিয়ে মুসলিম বিদ্বেষী হিসাবে গড়ে তোলা।। যাতে,, দৈনন্দিনের জীবন্ত সমস্যাগুলো ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া যাবে।।
বহু সময়ে বিজেপি শাষন ক্ষমতায় এসেছে।। বিগত 8 বছর ধরে নরেন্দ্র মোদি দিল্লির শাষণভার পরিচালনা করে চলেছে।। এই 8 বছরে একজন কাশ্মীরি পন্ডিতকে পুনর্বাসন দেওয়া হয়েছে কি ?? কেনো দেওয়া হয়নি ??
আসলে,, কাশ্মীরি পন্ডিতদের নিয়ে জঘন্য রাজনীতি করা হয়ে চলেছে।
এই নোংরা রাজনীতির আরো একটা উদাহরণ হলো - #দ্য_কাশ্মীর_ফাইলস।।"
★★★



0 Response to "দ্য কাশ্মীর ফাইলস ~ আলম মিদ্দে"
Post a Comment