
August 19, 2022

নব প্রজন্মের সৃষ্টি
গুগল যুগ হোক অথবা মুঘল যুগ,, উভয় যুগের মধ্যে আমি অন্তত কোনো তফাৎ খুঁজে পেলাম না।।
গুগল যুগে হায়দরাবাদের দলিত যুবক,, মুসলিম সৈয়দ বংশের কন্যাকে প্রেম করে বিবাহ করলেন।। কন্যার পরিবার তাকে প্রকাশ্য দিবালোকে,, মাঝ রাস্তার মোড়ে,, পিটিয়ে হত্যা করে ফেললো।।
একটা ঘটনা বলি,, শুনুন,, মুঘল যুগের ঘটনা।। প্রায় 400 বছর আগে,, মুঘল যুগে একজন ছেলে ছিলো,, নাম তার "কান্তা ধোবী।।" জন্মসূত্রে নিচু জাত,, কর্ম তার কাপড় ধোওয়া।। ধোবী হলেও কান্তার পিতা ছিলেন রাজ-ধোবী।। বাদশাহর পরিবারের কাপড়-চোপড় ধোওয়ার দায়িত্ব ন্যাস্ত ছিলো তার উপর।।
কান্তা তার বাবাকে সাহায্য করতে মাঝেমাঝেই যেতো বাদশাহী মহলে।। রাজকুমারী নূরজাহানের কাপড়ের সঙ্গে কবিতা লিখে পাঠাতো কান্তা।। কান্তার কবিতা ভীষণ ভালো লাগতো নূরজাহানের,, এরপর প্রেমে পড়েন একে অপরের।। কান্তা প্রকাশ্যে কবিতা লিখতে পারতো না।। কারণ,, তখনকার দিনে একজন ধোবীর কবিতা লেখা,, কাব্য-চর্চার কোনো অধিকার ছিলো না।।
মুঘলরা মুসলিম হলেও,, ব্রাম্ভ্রণ্যবাদ ব্যাবস্থায় কোনো হস্তক্ষেপ করেননি।। মুঘল আমলেও জাতিগত বর্ণবাদ অতীতের মতোই সমান তালে চলেছে।।
কান্তা-নূরজাহানের প্রেম একদিন প্রকাশ্যে চলে আসে।। শাহজাদী একজন ধোবীকে বিবাহ করবে,, এটা মেনে নেওয়া যাবে না।। কান্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।। হাতির পায়ের নিচে,, কান্তা ধোবীর মাথা চূর্ণবিচূর্ণ হয়ে গেলো।।
অথচ,, তৎকালীন খিলজী অথবা মুঘল শাহজাদীদের সঙ্গে উচ্চবর্ণের হিন্দু রাজপুত,, ব্রাম্ভ্রণ গোত্রের পাত্রের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে,, এমন ভুরি ভুরি প্রমান রয়েছে ইতিহাসের পাতায়।। আমরা কেবলমাত্র মুসলিম শাষকদের সঙ্গে,, হিন্দু রাজকুমারীর বিবাহের কথা জেনে থাকি।। কিন্তু,, মুসলিম শাহজাদীদের সঙ্গে অসংখ্য হিন্দু রাজপুত এবং ব্রাম্ভ্রণ পাত্রের বিবাহ হয়েছে,, এই খবর আমাদের অজানা থেকে গেছে।।
১) আকবরের সেনাপতি মান সিং ,, সম্রাট আকবরের ভাগ্নি এবং আদম খানের কন্যা,, মোবারক বেগমকে বিবাহ করেন।।
২) রাজা ছাত্রসাল বুন্দেলা বিবাহ করেন,, রুহানি বেগমকে।। রুহানি ছিলেন হায়দরাবদের নিজামের কন্যা।।
৩) আলাউদ্দিন খিলজী-র কন্যা ফিরোজা বিবাহ করেন রাজপুত রাজাকে।।
৪) মুঘল বাদশাহ বাবর তার কন্যার বিবাহ সম্পন্ন করেন,, কচ্ছের রাজা ধর্মচাদের সঙ্গে।।
৫) মেবারের রাজা রাজমল রাঠোরের,, মুঘল শাহজাদী মাহমুদা বেগমের সঙ্গে সম্পন্ন হয়।।
৬) মান সিংয়ের পুত্র জগৎ সিং বিবাহ করেন,, কুতুব খানের কন্যা মারিয়ামকে।।
৭) মারওয়াড়ের রাজা গজ সিং বিবাহ করেন,, দিল্লির সম্রাটের কন্যা আনোয়ারা বেগমকে।।
৮) চিতপবন ব্রাম্ভ্রণ বাজিরাও পেশওয়া,, মস্তানি নামের এক মুসলিম কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।।
৯) রাণা উদয় সিংহ,, আজমগড়ের রাজা সহ বহু হিন্দু রাজা,, মুসলিম পাত্রীকে বিবাহ করেন।।
ঘটনাগুলো অনেকেই পরধর্ম সহিষ্ণুতা অথবা হিন্দু-মুসলিম সম্প্রীতির অভূতপূর্ব মেলবন্ধন হিসেবে দেখতে পারেন।। আমি কিন্তূ এমন কিছু দেখতে পাচ্ছি না।।
কারণ,, এই সম্প্রীতি অথবা সহিষ্ণুতার মধ্যে কোনো কৃষক,, শ্রমিক,, পশুপালক,, তথা সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষের কোনো নাম দেখতে পাচ্ছি না।।
ছুঁতমার্গ মুঘল যুগেও ছিলো,, বর্তমান গুগল যুগেও রয়েছে।। এটাই রূঢ় বাস্তবতা,, এটাই চিরন্তন সত্য।।
রিজওয়ানুর রহমানের পরিবর্তে যদি বলিউডের কোনো খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের সম্পর্ক গড়ে উঠতো,, আমি নিশ্চিত,, লাক্স কম্পানীর কর্ণধার ফুলমালা দিয়ে বরণ করে নিতেন।।
বৈষম্য ধর্মীয় ক্ষেত্রে নেই,, বৈষম্য রয়েছে জাতপাত এবং অর্থনৈতিক পরিস্থিতির নিরিখে।।
লিখেছেন-- আলম মিদ্দে