আমরা আদিম যুগের অত্যন্ত সন্নিকটে পৌঁছে গেছি

 আমরা আদিম যুগের অত্যন্ত সন্নিকটে পৌঁছে গেছি।। 


পশ্চিম বঙ্গে সদ্য নির্বাচিত একজন কংগ্রেস কাউন্সিলর-কে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো।। 


গোটা দেশজুড়ে আফগানিস্তানের মতো আবহ।। ঠিক যেনো তালিবানি শাষন চলছে।। 


দীর্ঘদিন থেকেই বাংলায় বিরোধী দলের নেতা কর্মীরা নিপিড়নের শিকার হয়ে চলেছে।। এটা উত্তোরোত্তর বেড়ে চলেছে।। প্রথমে টার্গেট ছিলো সিপিএম ,, তারপর বিজেপি,, এখন কংগ্রেস নেতাকর্মীদের রেয়াত করা হচ্ছে না।। যেনতেন প্রকারে বিরোধী কন্ঠস্বর রুদ্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে।। 


গোটা দেশের চিত্র এক এবং অভিন্ন।। 


তেলেঙ্গানা,, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী সরাসরি বিরোধীদের টার্গেট করে চলেছে।। সেখানেও বিরোধী দলের নেতা-কর্মীরা সমানভাবে নিপীড়িত।। 


উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ "বুলডোজার বাবা" হিসাবে স্বীকৃতি পেয়ে গেছেন।। আইন আদালতের কোনো প্রয়োজন নেই,, বুলডোজার চালিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা হবে।। 


মহারাষ্ট্রে কেন্দ্রীয় এবং রাজ্য তদন্ত সংস্থা একে অপরের বিপরীতমুখী।। 

কেন্দ্রীয় সংস্থা রাজ্যের মন্ত্রীদের এবং রাজ্য সংস্থা বিরোধী দলের নেতাদের পিছনে লেগে রয়েছে।। 


পাঞ্জাবে সরকার গঠনের পরেই,, পাজ্ঞাব পুলিশ AAP দলের হয়ে মাঠে নেমে পড়েছে।। সেখানেও সোশ্যাল মিডিয়ায় সেন্সর লাগিয়ে একাধিক বিরোধী দলের কর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নানারকম পদক্ষেপ নেওয়া হয়ে চলেছে।। 


কর্ণাটকে মুসলিম মহিলাদের হিজাব টার্গেট করে,, উগ্র দেশপ্রেম এবং ধর্মীয় উন্মাদনাকে সরকারি ভাবে সমর্থন দিয়ে যাওয়া হচ্ছে।। 


কেরলায় CPM এর টার্গেট হলো RSS.. সেখানকার শাষকদলের প্রধান উদ্দেশ্য হলো বিরোধী পক্ষ RSS কে খতম করে দেওয়া।। 


অসম এবং ত্রিপুরার জমিতে চলছে মুসলিম নিধন যজ্ঞ।‌। 


গণতন্ত্র এখন কাগজপত্রের মধ্যে সীমাবদ্ধ।। জোর যার মুলুক তার,, গোটা দেশের এক প্রান্ত হতে অন্য প্রান্তে এটাই ঘটে চলেছে।। 


পুলিশ প্রশাসন শাষক দলের দলদাসে পরিণত হয়ে গেছে।। আইন আদালত চুপচাপ বসে তামাশা দেখে চলেছে।। 


এসব সমালোচনা শুনে অনেকেই হেসে উড়িয়ে দেবেন।। কিন্তু,, অদুর ভবিষ্যতে এমন দিন আসতে চলেছে,, যেদিন আপনার কাছে হাসার কোনো সুযোগ থাকবে না।। 


আমরা অতি সত্বর আদিম যুগে পদার্পণ করতে চলেছি।। এভাবে চলতে থাকলে,, অতি অবিলম্বে আমরা আফগানিস্তানে পরিণত হয়ে যাবো।। 


😢😢

0 Response to "আমরা আদিম যুগের অত্যন্ত সন্নিকটে পৌঁছে গেছি"

Post a Comment

Powered by Blogger | Converted by BloggerTheme